কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের ভিতরে সহকারী কমিশনার (ভূমি), সাব রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের জানালা ভেঙ্গে চুরি চেষ্টার অভিযোগ উঠেছে।
রবিবার (০৮ মার্চ) দিবাগত রাত তিনটার সময় একযোগে এঘটনা ঘটে।
সোমবার (০৯ মার্চ) সকালে অফিস খুলে বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়,চোর জানালার গ্রিল ভেঙে দপ্তরের ভেতরে প্রবেশ করলেও প্রাথমিক ভাবে কোন দপ্তরে কিছু হারানোর খবর পাওয়া যায়নি।
তবে এঘটনায় কোন গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে মিরপুর থানা পুলিশ।
এ ব্যাপারে মিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ঈশিতা আক্তার বলেন, সকালে অফিসে এসে নাজিরের রুমের জানালার গ্রিল কাটা দেখতে পান তারা। এসময় আলমারি তে থাকা নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় ছিল। তবে ল্যাপটপ, কম্পিউটার ও কিছু টাকা অফিসে অক্ষত অবস্থায় ছিল। অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ব্যাপারে মিরপুর উপজেলা সাব রেজিস্ট্রার মাহফুজ রানা বলেন, অফিসের রুমের তালা ভাঙা ছিল। প্রাথমিক ভাবে কোন কিছু হারানোর তথ্য পাওয়া যায় নি।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম জানান,”এঘটনার পর দপ্তর গুলোতে পরিদর্শন করেছি। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।
এ ব্যাপারে মিরপুর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি।সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছি । তিনটি দপ্তর থেকে জিডি হয়েছে। পুলিশ কাজ করছে।





