মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, কুয়েতে তিনটি মার্কিন এফ-১৫ স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভুলবশত নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে বিধ্বস্ত হয়েছে। ঘটনাটিকে তারা “বন্ধু বাহিনীর গুলি” হিসেবে বর্ণনা করেছে।

\r\n

বিবৃতিতে বলা হয়, ওই সময় ইরান-এর ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চলছিল। সেই পরিস্থিতিতে কুয়েতের আকাশ প্রতিরক্ষা বাহিনী ভুল করে মার্কিন বিমানগুলোকে শত্রু লক্ষ্যবস্তু হিসেবে শনাক্ত করে। পরে ছয়জন ক্রু নিরাপদে উদ্ধার হন এবং তাদের সবার অবস্থা স্থিতিশীল।

\r\n

কুয়েত এ ঘটনার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। ওই যুদ্ধবিমানগুলো যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান “অপারেশন এপিক ফিউরি”-তে অংশ নিয়েছিল।