কুমিল্লার চার সংসদীয় আসনের নির্বাচিত এমপি হাসনাত আব্দুল্লাহ গত ১০ মার্চ রাতে ফেসবুক লাইভে এসে জনগণের জবাবদিহিতা বিষয়ক তথ্য জানান। সেখানে তিনি উল্লেখ করেন, রমজান মাস উপলক্ষে প্রতি উপজেলায় খেজুর বরাদ্দ এসেছে। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণ খেজুরের হিসেব নিয়ে প্রশ্ন তোলেন।


জেলা ভিত্তিক এবং উপজেলা ভিত্তিক বন্টনের তালিকা যাচাই করে দেখা যায়, কুমিল্লা জেলায় মোট ৫২০ কার্টন খেজুর এসেছে। কিন্তু উপজেলা ভিত্তিক বন্টনের পর এই পরিমাণ দাঁড়িয়েছে ৫০০ কার্টন। এতে জেলা থেকে উপজেলায় ২০ কার্টন খেজুরের ঘাটতির বিষয়টি মিরর নিউজের হাতে এসেছে।


বিস্তারিত আসছে…