কুমিল্লার তিতাস উপজেলায় ট্রলি উল্টে নদীতে পড়ে একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কড়িকান্দি–রাজাপুর সড়কের তিতাস নদীতে এই দুর্ঘটনা ঘটে।


\r\n

নিহতরা হলেন—শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) এবং ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। রুজিনা ও সামছুন নাহার আপন জা, আর রিনা আক্তার তাদের ভাগনের স্ত্রী।


\r\n

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তিন নারী নদীতে গোসল করছিলেন। এ সময় রাজাপুর থেকে কড়িকান্দি বাজারমুখী একটি খালি ট্রলি ইমন মিয়ার বাড়ির সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সরাসরি নদীতে পড়লে তাদের ওপর চাপা পড়ে। ঘটনাস্থলেই রিনা ও রুজিনা মারা যান। গুরুতর আহত সামছুন নাহারকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


\r\n

একই পরিবারের তিন নারীর মৃত্যুতে আশপাশের কয়েকটি গ্রামে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।