কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তরে আয়োজিত আন্তঃওয়ার্ড ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্যপ্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা আমীর মোঃ মিজানুর রহমান, কুমিল্লা মহানগরীর যুব বিভাগের সভাপতি কাজী নজির আহমেদ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক জাতীয় ফুটবলার ও কোচ মোঃ জামাল উদ্দিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গলিয়ারা উত্তর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মোঃ আব্দুল হালিম।
বক্তারা খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও মাদকমুক্ত রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। পরে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।





