দিনাজপুরের কাহারোল উপজেলার ২ নং রসুলপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে ৩১ জানুয়ারী শনিবার বিকেলে ইউনিয়ন জামায়াতের আমীর মো: শহীদুল্লাহ এর সভাপতিত্বে,নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর -১(বীরগঞ্জ-কাহারোল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মোঃ মতিউর রহমান।
তিনি বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী যদি সরকার গঠন করে তাহলে বাংলাদেশ কে করা হবে সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত। তিনি আরও বলেন আমাকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে আপনাদেরকে নিয়েই আমি এলাকা থেকে দূর্নীতি, চাঁদাবাজ ও মাদক নির্মুল করবো। ইহা ছাড়া আমার অঙ্গীকার কাহারোল ও বীরগঞ্জ উপজেলায় একটি করে মা ও শিশু হাসপাতাল নির্মাণ করবো।
জনসভায় আরও বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নির্বাচন পরিচালক মাওলানা মোঃ রবিউল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম ও বীরগঞ্জ উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী জেমিয়ন রায়।
বক্তারা আগামী জাতীয় নির্বাচনে জামায়াত প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান





