জয়পুরহাট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

শনিবার বিকেল ৫ টায়  ইউনিয়নের মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে ত্রি-বার্ষিক কর্মী সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে কালাই উপজেলা শাখা ওলামা দলের সভাপতি কাজী শফিকুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ওলামা দলের সদস্য আশরাফুল জ্জামান নয়ন। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কালাই উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম (টুকু), উদয়পুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ইউনুস আলী মন্ডল, জয়পুরহাট জেলা ওলামা দলের সিনিয়র সদস্য মাসুদুর রহমান, কালাই উপজেলা ওলামা দলের যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম ও সাখাওয়াত হোসেন (কাদের) সহ অনেকে। 

অনুষ্ঠান শেষে তিন বছর মেয়াদে হেলাল উদ্দিন কে সভাপতি, আমিরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং সুজাউল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয় ।