তরুণদের তীব্র আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট পদত্যাগ করলেও, দেশটির পরিস্থিতি এখনো স্থিতিশীল হয়নি। বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের বাইরে সেনা মোতায়েন করা হয়েছে। যদিও এই মোতায়েন বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি।
 
এদিকে নেপালে শান্তি নিশ্চিত করার দায়িত্ব নিয়েছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে টেলিভিশনে দেয়া ভাষণে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেল ভাঙচুর, লুটপাট বা ব্যক্তিদের ওপর হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। 
 
নেপাল সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “কিছু গোষ্ঠী বর্তমান সংকটকে অযৌক্তিকভাবে কাজে লাগিয়ে জনগণের সম্পত্তির চরম ক্ষতি করছে।” সেনাবাহিনী কঠোরভাবে জানিয়ে দিয়েছে, ভাঙচুর, লুটপাট বা সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।