কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃকাউনিয়ায় বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে  অগ্নিকান্ডে বাড়িঘর ভস্মীভূত হয়েছে।  

ফায়ার সার্ভিস ও পারিবারিক সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বল্লভ বিষু গ্রামের মর্জিনা বেগমের বাড়িতে  বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এতে করে  একটি বসতঘর , একটি রান্নাঘর,ধান,চাল, আসবাবপত্র,  খড়ের গাঁদা আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 
এতে ক্ষতির পরিমাণ  প্রায় লক্ষাধিক  টাকা হবে।
বর্তমানে পরিবার টি খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছে।