ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:  আহত অবস্থায় হাসপাতালে ভর্তি/ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুতারমোড়া গ্রামে এক জামায়াত কর্মীর ওপর বিরোধী দলের হামলার অভিযোগ পাওয়া গেছে।

আহত ব্যক্তির নাম মো. রোমান মিয়া। তিনি সুতারমোড়া গ্রামের বাসিন্দা মো. হোসেন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (গতকাল) রাত ৮ টার দিকে রামপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে, এতে তিনি শরীরের বিভিন্ন অংশে আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকরা জানান, বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে, অভিযুক্ত একই পক্ষ এর আগেও রামপুর পাখি মার্কেট এলাকায় এক জনসভায় জামায়াত পার্থীর  উপর ইটপাটকেল নিক্ষেপের সঙ্গে জড়িত ছিল। যদিও এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কসবা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।