\r\n

কম্বোডিয়া ও থাইল্যান্ড শনিবার আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি স্বাক্ষর করেছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। দক্ষিণ-পূর্ব এশীয় দুই প্রতিবেশী দেশের মধ্যে তিন দিনের আলোচনার পর চুক্তিটি সম্পন্ন হয়।

\r\n

কয়েক সপ্তাহ ধরে দুই দেশের সীমান্তে তীব্র সংঘর্ষ চলছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, সংঘাতে উভয়পক্ষ মিলিতভাবে ৯৬ জনের প্রাণহানি ঘটেছে।

\r\n

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাম্পুচিয়া প্রেস জানায়, বৃহস্পতিবার সকালে থাই সেনাবাহিনী বান্তে মিঞ্চে প্রদেশের একটি গ্রামে কামানের গোলাবর্ষণ চালায়, এতে কম্বোডিয়ার একজন বেসামরিক নাগরিক নিহত হন। কম্বোডিয়ার জাতীয় পরিষদ এই হামলাকে ‘নৃশংস ও অমানবিক’ হিসেবে বর্ণনা করে তীব্র নিন্দা জানিয়েছে।

\r\n

অন্যদিকে, থাই সেনাবাহিনী জানিয়েছে, কম্বোডিয়া থাইল্যান্ডের সা কায়েও প্রদেশের একটি গ্রামে বিএম-২১ রকেট নিক্ষেপ করে, যার ফলে বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি ঘটে। এই সংঘাতে ২৩ জন থাই সেনা এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা কম্বোডিয়ার পক্ষ থেকে ৪১ জন।