আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের জন্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের পক্ষে তার প্রেস সচিব মো. ছফওয়ানুল করিম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপায়ন দেবের কাছ থেকে এ মনোনয়নপত্র গ্রহণ করা হয়।
উল্লেখ্য, নির্বাচনের তারিখ আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ১১ ডিসেম্বর এ বিষয়ে তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।





