বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন–১ শাখা থেকে জারি করা সরকারি পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, আন্তর্জাতিক ফ্লাইট চালুর পূর্ব পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরকে নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট এবং জরুরি অবতরণের জন্যও ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্থাকে বিষয়টি কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।





