কক্সবাজারে পৌঁছেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে আরও দুই ব্যক্তি রয়েছেন—কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া।
সূত্রের তথ্য অনুযায়ী, পিটার হাস মহেশখালী উপজেলার ৩০ শয্যাবিশিষ্ট Hope Excelerate Hospital পরিদর্শন করবেন এবং সেখানে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
তিনি আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের BS-158 ফ্লাইটে ফিরে যাবেন।





