ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত থেকে নেতৃত্ব দেন এনসিপি দিনাজপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদ, দিনাজপুর জেলা শাখার সদস্য ও ফুলবাড়ী উপজেলা শাখার এনসিপির যুগ্ম সমন্বয়কারী জাকির আহম্মেদ, জুলকার নাইন শিহাব,রাহাত মাহমুদসহ এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন ওসমান হাদীর উপর যারা হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, ওসমান হাদীদেরকে দমানো যাবে না প্রতিটি ঘরে ঘরে ওসমান হাদী তৈরি হবে।
ওসমান হাদীর উপর হামলা নিঃসন্দেহে একটি রাজনৈতিক অশনি সংকেত।





