চুয়াডাঙ্গা প্রতিনিধি: জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজের চুয়াডাঙ্গার জীবননগর বাসস্ট্যান্ডে সর্বদলীয় ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদির ওপর হামলা কেবল ব্যক্তিগত নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও ন্যায্য নির্বাচনের বিরুদ্ধে এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। যদি প্রশাসন ও রাষ্ট্র জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে তাদের দায়িত্ব ছেড়ে জনগণের কাতারে নেমে আসা উচিত।

তারা আরও বলেন, শরিফ ওসমান হাদিকে বারবার হামলার হুমকি দেয়া হচ্ছিল। কিন্তু সরকার তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। হাদি ভাইয়ের শরীর থেকে যে রক্ত ঝরেছে, তা বৃথা যাবে না।

জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোখলেছুর রহমান রিমনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জুবায়ের আল মাহমুদ, জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইখলাছুর রহমান রাসেল, জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, জীবননগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সোহেল পারভেজ রাসেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রিংকু, সাধারণ সম্পাদক ফরহাদ প্রমুখ।