বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন সময় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার। কারণ, ঐক্যের অভাবে দেশে আবারও গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে। তিনি মনে করেন, দেশের পুনর্গঠন ও জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যের কোনো বিকল্প নেই।


শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তারেক রহমান বলেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আমরা এক সময় স্বৈরাচার পতনের ইতিহাস রচনা করেছি। কিন্তু সেই অর্জন ধরে রাখতে এবং একটি গণতান্ত্রিক দেশ গড়তে হলে এখন আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়া জরুরি। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে ঐক্য ছাড়া কোনো পথ নেই।”


বিস্তারিত আসছে…