জাতীয় নারী ফুটবল দলের পর এবার এএফসি নারী এশিয়ান কাপে খেলার লক্ষ্যে মাঠে নামছে অনূর্ধ্ব-২০ নারী দল। আগামী ৬ আগস্ট থেকে লাওসে শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাই পর্ব। এই প্রতিযোগিতার জন্য ২২ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৩১ জুলাই (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে দলের তালিকা প্রকাশ করেন অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ পিটার বাটলার। চমক হিসেবে এবারও দলের নেতৃত্বে থাকছেন জাতীয় দলের নিয়মিত অধিনায়ক আফঈদা খন্দকার।
যদিও এটি একটি অনূর্ধ্ব-২০ দল, তবে আফঈদাসহ জাতীয় দলের আরও তিন অভিজ্ঞ ফুটবলার থাকছেন দলে। তারা হলেন—ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা, মিডফিল্ডার স্বপ্না রানী ও মুনকি আক্তার। অভিজ্ঞতা ও গেম সেন্সে এই চার ফুটবলারের উপস্থিতি বাংলাদেশ দলকে অনেকটাই এগিয়ে রাখবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বাংলাদেশ অনূর্ধ্ব- ২০ দল :
আফঈদা খন্দকার (অধিনায়ক), মিলি আক্তার, ফেরদৌসি আক্তার সোনালী, স্বর্ণা রানী মন্ডল, রুমা আক্তার, কানম আক্তার, জয়নব বিবি রিতা, সুরমা জান্নাত, ঐশি খাতুন, অয়ন্ত বালা মাহাতো, কানন রানী বাহাদুর, নাদিয়া আক্তার জুতি, বন্যা খাতুন, নবীরণ খাতুন, শান্তি মারডি, রুপা আক্তার, মুনকি আক্তার, স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, মোসাম্মৎ সাগরিকা, উমেহ্লা মারমা, পূজা দাস ও তৃষ্ণা রানী।





