বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আন্দোলন স্থগিত করেছেন। মূল বেতনের ওপর বাড়িভাতা ১৫ শতাংশ বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের পর মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনারে তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।
এর আগে অর্থ মন্ত্রণালয় বাড়িভাতা বৃদ্ধির সিদ্ধান্ত জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি পাঠায়। এরপর শিক্ষা উপদেষ্টা সি আর আবরার আন্দোলনরত শিক্ষক নেতাদের হাতে সিদ্ধান্তের কপি তুলে দেন।
সচিবালয়ে বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা বলেন, “এর মধ্য দিয়ে একটি যুক্তিসংগত অগ্রগতি হয়েছে।” দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এটিকে তিনি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।
সরকারের এ সিদ্ধান্তের পর এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী আন্দোলন ও কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন এবং শ্রেণিকক্ষে ফেরার কথা জানান।
\r\n\r\n\r\n\r\n
তিনি বলেন, “আন্দোলনের কারণে গত ৮ দিন শ্রেণি কার্যক্রমে অংশ নেওয়া যায়নি। এই ক্ষতি পুষিয়ে নিতে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতি শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।”





