রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় যেকোনো ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বুধবার (২৪ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এভারকেয়ার হাসপাতাল ও সংলগ্ন এলাকায় সব ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ করা হলো।
এতে আরও জানানো হয়, অনুমোদন ছাড়া ড্রোন উড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।





