বিশেষ নিরাপত্তা বাহিনী (এস এস এফ) এর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামী বৃহস্পতিবার ১২টা বিকাল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে।
এ খবর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জনসাধারণকে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিতে না পড়ার জন্য অনুরোধ করা হয়েছে।





