আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার। এ হিসেবে ভোটার সংখ্যা আগের খসড়া তালিকার তুলনায় ৩.২ শতাংশ বেড়েছে।
ইলেকশন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন। পুরুষ ভোটারের বৃদ্ধির হার ২.২৯ শতাংশ, নারী ভোটারের বৃদ্ধি ৪.১৬ শতাংশ।
তিনি জানান, চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করেছেন তাদের নিয়ে। এতে প্রথমবার ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন নতুন ভোটাররাও।
৩ নভেম্বর প্রকাশিত খসড়া তালিকার সঙ্গে তুলনা করলে নতুন চূড়ান্ত তালিকায় সামান্য পরিবর্তন দেখা যায়। নতুন তালিকায় প্রথমবার ভোট দেওয়ার যোগ্য ভোটাররা নির্বাচনে অংশ নিতে পারবেন।





