মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে ইসরায়েলযুক্তরাষ্ট্র-এর যৌথ সামরিক অভিযান, যার অংশ হিসেবে ইরান-এ হামলা চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই ঘটনার পর তেহরান পাল্টা প্রতিক্রিয়া শুরু করেছে।


\r\n

এর জেরে ইরান ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে, লক্ষ্য করে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন অবস্থান। এরই ধারাবাহিকতায় এবার তুরস্ক-এ ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।


\r\n

তুরস্কে সরাসরি মার্কিন সামরিক ঘাঁটি না থাকলেও দেশটিতে ন্যাটো-এর ঘাঁটি রয়েছে, যেহেতু তুরস্ক এই সামরিক জোটের সদস্য। এসব স্থাপনা যৌথভাবে ব্যবহৃত হয়।


\r\n

তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে উৎক্ষেপিত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাজধানী আঙ্কারা-র দিকে আসছিল। তবে ক্ষেপণাস্ত্রটি তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করে।


\r\n

এদিকে প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে সম্ভাব্য মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে ইরান বলে ধারণা করা হচ্ছে।