দুদক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ কর্মকর্তার সম্পদের তথ্য চেয়েছে। এনবিআরের দুই সদস্য একে এম বদিউল আলম ও লুৎফুল আজিমসহ এই কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে বলে সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি আরও জানান, গত জুনে এনবিআর কর্মকর্তাদের বিভিন্ন সংস্কার দাবিতে আন্দোলন চলাকালে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান তারেক ও অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে কর ফাঁকির সুযোগ নিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। দেড় মাসের অনুসন্ধানের পর তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে। এদিকে ঋণের নামে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ২০৭ কোটি টাকা আত্মসাতের ঘটনায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, সিদকার গ্রুপের রন হক সিকদার, রিক হক সিকদারসহ ২৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। সাথে, ভুয়া একাউন্ট খুলে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ লোড হচ্ছে...





