বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়েত ইসলামী হাতিরঝিল পূর্ব থানার উদ্যোগে এনডিএফ ডেন্টালের সৌজন্যে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়ে হাতিরঝিল ওয়ারলেস রেলগেটের শতাব্দি টাওয়ারে দিনব্যাপী ফ্রি এই ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, এই ফ্রি ডেন্টাল ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগীদেরকে ডেন্টাল চেকআপ, স্কেলিং, দাঁত তোলা, দাঁতের গর্ত ফিলিং করানো হয়।
উক্ত ডেন্টাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল ডক্টরস ফোরামের ডেন্টাল বিভাগের সেক্রেটারি সহকারী অধ্যাপক ডাঃ মোস্তাফিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ডাঃ ফখরুল ইসলাম রাজীব ও ডাঃ মোঃ আরিফুর রহমান ।
আজকের কর্মসূচিতে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ এস এম ওমর ফারুক ডাঃ জুবায়ের মাহি সহ অন্যান্যরা। ফ্রি ডেন্টাল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, হাতিরঝিল উন্নয়ন ফোরামের সম্মানিত সভাপতি এডভোকেট জিল্লুর রহমান আজামী।





