মঙ্গলবার পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় ২২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভার সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।
পরিকল্পনা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় মোট ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয় সম্বলিত প্রকল্পগুলো অনুমোদন পেয়েছে।
এর মধ্যে সরকারি অর্থায়ন রয়েছে ৩০ হাজার ৪৮২ কোটি ৪৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ৬৮৯ কোটি ৬১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪ হাজার ২৪৭ কোটি ৫৬ লাখ টাকা।
উল্লেখ্য, এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের সপ্তম একনেক সভা এবং অন্তর্বর্তী সরকারের ১৮তম সভা।





