জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশব্যাপী বিশেষ ভ্যাট নিবন্ধন ক্যাম্পেইন পরিচালনা করবে। আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।
এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানান, ক্যাম্পেইনের উদ্দেশ্য এক লাখ নতুন প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনা। তিনি বলেন, বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার।
\r\n\r\n
মো. আবদুর রহমান খান এ তথ্য জানান আজ (৯ ডিসেম্বর) আগারগাঁওয়ে এনবিআরের সম্মেলনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে।





