উপদেষ্টা পরিষদ মঙ্গলবার গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিমালা অনুমোদন করেছে। বৈঠকটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। এর আগে, গত ২০ নভেম্বরের বৈঠকে উপদেষ্টা পরিষদ গণভোট আইন অনুমোদন করেছিল। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলো নিয়ে জনগণের মতামত জানার জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হবে। এই গণভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করতেই এই অধ্যাদেশ। সরকার জানিয়েছে, কয়েক কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এ সংক্রান্তই আজ উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ লোড হচ্ছে...





