চলতি মাসের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে যাচ্ছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গড়ে ওঠা প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর এই দলের সঙ্গে যুক্ত হতে চলতি মাসেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন নাহিদ ইসলাম

\r\n

দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

নাহিদ ইসলাম বলেন, \"আমরা যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, মূলত ছাত্ররাই এটার নেতৃত্ব দিয়েছে। ছাত্র এবং গণঅভ্যুত্থানের নেতৃস্থানীয়রা নতুন একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছে। সেই দলে যদি আমাকে যুক্ত হতে হয়, তবে সরকারে থেকে সেটা সম্ভব নয়। তাই আমি সরকার থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে যাচ্ছি।\"

\r\n

তিনি আরও বলেন, \"বর্তমানে সরকার একটি স্থিতিশীল অবস্থায় থাকলেও, আমাদের প্রত্যাশিত পরিবর্তন এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। কিন্তু রাজনৈতিক দল গঠনের কাজ এখন বেশি জরুরি। তাই আমি চিন্তা করছি, যদি মাঠে থেকে জনগণের সঙ্গে কাজ করাটা বেশি গুরুত্বপূর্ণ হয়, তবে আমি সরকার ছেড়ে নতুন রাজনৈতিক দলের অংশ হবো।\"

\r\n

নাহিদ ইসলাম জানিয়েছেন, নতুন দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা এই মাসেই আসতে পারে। তিনি বলেন, \"আর কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।\"

\r\n

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি গত ছয় মাস ধরে সারাদেশে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে। নতুন দল গঠনের আগে তারা ২৪ দফার ইশতেহার প্রণয়ন করছে, যার খসড়া তৈরির জন্য ১৭ সদস্যের একটি কমিটি কাজ করছে।

\r\n

উল্লেখ্য, গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠনগুলো ১৫ ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল ঘোষণার কথা বলেছিল। তবে সেই ঘোষণা সামান্য পিছিয়ে গেলেও, চলতি মাসের মধ্যেই আনুষ্ঠানিক দল ঘোষণার সম্ভাবনা রয়েছে।