ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলের জারজির শহরে অন্তত ৫৮ জন আহত হয়েছেন এবং কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
হামলা ঘটেছে বৃহস্পতিবার রাতের দিকে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ জানিয়েছে, জারজিরের একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানায় অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন লাগে। তারা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
\r\nইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলে সাইরেন বাজার পর তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। হামলার পরপরই এই ক্ষয়ক্ষতি দেখা দেয়।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’ জানিয়েছে, আহতদের মধ্যে একজন ৩৪ বছর বয়সী নারী রয়েছেন, যাকে পিঠে স্প্লিন্টার দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। মোট ৫৮ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।





