লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে রকেট ও ড্রোন হামলার দাবি করেছে।
হিজবুল্লাহ জানিয়েছে, রোববার ভোরের দিকে লেবানন থেকে ছোড়া রকেটের কারণে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে।
সংবাদে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৫টায় মেতুলা শহর লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। এরপর সকাল ৬টা ২০ মিনিটে শতুলা গ্রামে আরেকটি রকেট নিক্ষেপ করা হয়।
এছাড়া, তারা দখলকৃত গোলান মালভূমি অঞ্চলের রাওইয়া ঘাঁটিতে ড্রোন হামলার এবং সকাল ৬টা ২৫ মিনিটে ঘাজার গ্রামের একটি স্থাপনায় রকেট নিক্ষেপের কথাও জানিয়েছে।
সূত্র: আল জাজিরা





