মানুষের প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে প্রবাহিত করে দেশে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

\r\n

মির্জা ফখরুল বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রে মতবিরোধ ও বিতর্ক থাকবে, কিন্তু এখন যেভাবে বিতর্ক হচ্ছে, তা হতাশাজনক। এতে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে।”

\r\n

তিনি বলেন, “বর্তমানে উপদেষ্টারা অনেক সময় অসহায় হয়ে পড়ছেন, কারণ অনেক সিদ্ধান্তই আমলারা নিয়ে নিচ্ছেন।”

\r\n

বিএনপি মহাসচিব আরও বলেন, “যদি একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন হয়, তাহলে ভবিষ্যতে সবার জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। ছাত্র-জনতার চলমান আন্দোলনের মধ্য দিয়ে যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়া যায়, তবে সেটিই হবে গণঅভ্যুত্থানের প্রকৃত মূল্যায়ন।”

\r\n

তিনি দেশের গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।