পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঢাকা-১৫ আসনের অন্তর্ভুক্ত ১৪০টি মসজিদের ইমামকে কুরআন শরীফ উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

হিজরি ১৪৪৭ সালের ১২ রবিউল আউয়াল আজ। দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হচ্ছে।

এই দিনে মহান আল্লাহ তা’আলা মানবজাতিকে অন্ধকার যুগের ‘আইয়ামে জাহেলিয়া’ থেকে মুক্ত করতে এবং আলোর পথ দেখানোর উদ্দেশ্যে শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-কে পৃথিবীতে প্রেরণ করেন। তাঁর জীবনাদর্শ বা সুন্নাহ পরবর্তীতে ইসলামের মূল ভিত্তি ও মুসলিম উম্মাহর পাথেয় হিসেবে প্রমাণিত হয়। হিজরি ৫৭০ খ্রিষ্টাব্দে হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন।

পবিত্র এই দিনে তারেক রহমান ঢাকা-১৫ আসনের ১৪০টি মসজিদের ইমামদের কুরআন শরীফ এবং ইসলামিক সামগ্রি উপহার হিসেবে পাঠিয়েছেন। এসব উপহার পৌঁছে দিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।