ঈদুল ফিতরের ছুটি উদযাপনের জন্য রাজধানী ঢাকা থেকে বেরিয়ে গেছে ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী। টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) শনিবার (৫ এপ্রিল) এই তথ্য প্রকাশ করেছে।

\r\n

গত ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সাত দিনের মধ্যে মোট ১ কোটি ৭২ লাখ ৯ হাজার ১৫৫ সিম ব্যবহারকারী ঢাকা ত্যাগ করেছেন, আর এই সময়ে ঢাকায় ফিরেছেন ৪৪ লাখ ৪০ হাজার ২৭৯ সিম ব্যবহারকারী।

\r\n

বিশেষ করে ৩০ মার্চ ছিল সবচেয়ে ব্যস্ত দিন, যখন ২৩ লাখ ৯৪ হাজার ৪৬১ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়ে যান, আর ওই দিন ঢাকায় ফিরে আসেন মাত্র ৪ লাখ ৯১ হাজার ৮৮ সিম ব্যবহারকারী। অন্যদিকে, ৩ এপ্রিল সবচেয়ে বেশি ৯ লাখ ৯৮ হাজার ৫৭৯ সিম ব্যবহারকারী ঢাকায় ফিরে আসেন, যদিও একই দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ৮ লাখ সিম ব্যবহারকারী।

\r\n

গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের তথ্য অনুযায়ী, ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত গ্রামীণফোনের ৬৩ লাখ ৭৫ হাজারের বেশি গ্রাহক ঢাকা ছেড়েছেন। তবে উল্লেখ্য যে, এক ব্যক্তি একাধিক সিম ব্যবহার করায় এই সংখ্যা প্রকৃত ব্যক্তির সংখ্যা নয়। অনেকেই ব্যবসার কারণে বিভিন্ন অপারেটরের নম্বর নিবন্ধন করে রাখেন।

\r\n

এছাড়া, শিশুসহ অনেকেই ঢাকা ছেড়েছে, যারা মোবাইল সিম ব্যবহার করে না এবং তাদের নামে সিম নিবন্ধন নেই।