তীব্র সংঘাতের মধ্য দিয়ে উত্তপ্ত এক রাত পার করেছে ইরান ও ইসরায়েল। শনিবার (১৪ জুন) মধ্যরাতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইসরায়েলের রাজধানী তেলআবিবসহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে। বোমার আঘাতে ধসে পড়ে বিভিন্ন ভবন ও স্থাপনা।\r\n\r\nহামলার সময় রাজধানী তেলআবিবের আকাশজুড়ে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো নগরী।
একের পর এক বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। জেরুজালেম, বাত ইয়াম ও হাইফাসহ অন্যান্য বড় শহরেও হামলার ঘটনা ঘটে।\r\n\r\nনিরাপত্তাজনিত কারণে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।
হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ফ্রান্স যদি ইসরায়েলের পক্ষ নিয়ে তাদের হামলা প্রতিহত করার চেষ্টা করে, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত এসব দেশের সামরিক ও কূটনৈতিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে।\r\n\r\n\r\n\r\nএই পাল্টাপাল্টি অবস্থান এবং সামরিক উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে পরিস্থিতি নিয়ে





