গত শুক্রবার থেকে ইরানে ইসরায়েলি হামলা শুরুর পর এখন পর্যন্ত অন্তত ৪৫২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির মানবাধিকারবিষয়ক অলাভজনক সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস ইন ইরান

\r\n

সংস্থাটির বরাতে জানানো হয়, নিহতদের মধ্যে ২২৪ জন বেসামরিক নাগরিক, এবং ১০৯ জন ইরানি সেনাবাহিনীর সদস্য। এ ছাড়া ১১৯ জন নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি

\r\n

এছাড়া হামলায় ১৮৮ জন বেসামরিক ব্যক্তি এবং ১২৩ জন সামরিক সদস্য আহত হয়েছেন। এখনো শনাক্ত না হওয়া ৩৩৫ জন আহত ব্যক্তিও রয়েছে বলে জানায় সংস্থাটি। সব মিলিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৬ জনে

\r\n

তবে ইরানি সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো নির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমেও এই বিষয়ে খুব কম তথ্য পাওয়া যাচ্ছে।

\r\n

স্থানীয়ভাবে কড়াকড়ি নিরাপত্তা এবং সাংবাদিকদের চলাচলে বিধিনিষেধ থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা ও সংবাদমাধ্যম