ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরসেবায় ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (২০ জুন) ভোরে চালানো এ হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম (এমডিএ)

\r\n

হামলার কারণে ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি রেলস্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বন্ধ হয়ে যাওয়া স্টেশনটি তেল আবিব থেকে বিরসেবা-ডাইমোনা অঞ্চলে আন্তঃনগর লাইনের অংশ। খবর দিয়েছে টাইমস অব ইসরাইল

\r\n

বিরসেবা পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ শুরু করেছে। শহরজুড়ে সতর্কসংকেত বেজে ওঠে হামলার সময়।

\r\n

মেগান ডেভিড অ্যাডম (এমডিএ) সামাজিকমাধ্যমে হামলার ছবি প্রকাশ করে জানায়,
\r\n
“ক্ষেপণাস্ত্রটি বিরসেবার একটি আবাসিক এলাকায়, কয়েকটি অ্যাপার্টমেন্ট ব্লকের কাছাকাছি এসে পড়ে। এতে আশপাশের বাড়িগুলোর জানালা ও গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।”

\r\n

এমডিএ জানায়, “হামলায় কেউ গুরুতর আহত হননি। তবে পাঁচজন ব্যক্তি শকওয়েভ, ভোঁতা আঘাত (ব্লান্ট ট্রমা), শ্বাসকষ্ট এবং তীব্র উদ্বেগে ভুগে চিকিৎসা নিয়েছেন।”

\r\n

বিরসেবায় এটি ইরানের দ্বিতীয় দফা হামলা। এর আগে একই শহরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় রেলস্টেশন সাময়িকভাবে বন্ধ করা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়।

\r\n

এই হামলা এমন এক সময় ঘটল, যখন মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাত চরমে, এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য শক্তিধর রাষ্ট্রগুলো ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করছে।