ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতে বিভিন্ন দেশে নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। যুদ্ধ শুরুর পর থেকে পাওয়া তথ্য অনুযায়ী হতাহতের একটি চিত্র প্রকাশ পেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৯৩৭ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে এ সংখ্যা জানা গেছে।

লেবাননে নিহতের সংখ্যা ১ হাজার ১০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইসরাইলে এ পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া লেবাননে সংঘর্ষে অন্তত ৩ জন ইসরাইলি সৈন্য প্রাণ হারিয়েছেন।

যুক্তরাষ্ট্রের অন্তত ১৩ জন সেনা সদস্য এই যুদ্ধে নিহত হয়েছেন।

ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর সম্পৃক্ততার পর দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ৮০ জন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।

এছাড়া অধিকৃত পশ্চিম তীরে ৪ জন এবং উপসাগরীয় আরব দেশগুলোতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।