ইরানে সামরিক অভিযান আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি অভিযোগ করেছেন, ইরান ইসরায়েলের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল–এর প্রতিবেদনে বলা হয়, সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কাৎজ জানান, ইরানে হামলা আরও জোরদার ও বিস্তৃত করা হবে। এমন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে, যেগুলো ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ওপর হামলা পরিচালনায় সহায়তা করছে।

তিনি বলেন, “ইরানকে এর জন্য চড়া মূল্য দিতে হবে। যুদ্ধের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা পূর্ণ শক্তি দিয়ে অভিযান চালিয়ে যাব।”

সূত্র: আল–জাজিরা