ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শনিবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এক বিবৃতিতে এ নিন্দা জানান এবং সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানান। তিনি বলেন, এসব হামলার ফলে শুধু মৃত্যু, ধ্বংস এবং মানবিক সংকট আরও বাড়বে।
তিনি আরও বলেন, যেকোনো সশস্ত্র সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। তার মতে, ক্ষেপণাস্ত্র ও বোমা কোনো সমাধান নয়, বরং তা মানুষের মৃত্যু ও দুর্ভোগ বাড়ায়।
বিবৃতিতে তিনি সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে উত্তেজনা কমিয়ে আনা এবং সব পক্ষের আলোচনায় ফিরে আসা জরুরি।





