ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মজিদ মোসায়েবি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রোববার (২২ জুন) সকালে তাকে ফাঁসিতে ঝুলিয়ে এ রায় কার্যকর করা হয়। খবর ইরানের বিচার বিভাগ-সম্পর্কিত সংবাদমাধ্যম মিজান অনলাইনের।

\r\n

প্রতিবেদনে জানানো হয়, ফৌজদারি আইনের সম্পূর্ণ বিচারপ্রক্রিয়া শেষে এবং দেশটির সর্বোচ্চ আদালতের অনুমোদনের পর মজিদ মোসায়েবির ফাঁসি কার্যকর করা হয়।

\r\n

তেহরানের দাবি, মোসায়েবি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ‘সংবেদনশীল তথ্য’ সরবরাহের চেষ্টা করেছিলেন। তাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দোষী সাব্যস্ত করা হয়।

\r\n

ইরানে এর আগেও মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একাধিক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিশেষ করে যাদের বিরুদ্ধে ইরানের পারমাণবিক কর্মসূচিতে নাশকতা, বিজ্ঞানীদের হত্যাকাণ্ড বা সামরিক স্থাপনায় হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

\r\n

তেহরান দীর্ঘদিন ধরে ইসরায়েলকে তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে বিবেচনা করে আসছে এবং এ ধরনের অভিযোগে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আসছে।