ইরানে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলাকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর এডওয়ার্ড জে. মার্কি ।
এক বিবৃতিতে তিনি বলেন, এই হামলার জন্য কংগ্রেসের অনুমোদন নেওয়া হয়নি এবং এর পরিণতি যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাঁর ভাষ্য অনুযায়ী, এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে, যা সেখানে অবস্থানরত মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে।
মার্কি আরও অভিযোগ করেন, ট্রাম্প দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক হুমকিকে তাৎক্ষণিক বিপদ হিসেবে তুলে ধরে বিষয়টি অতিরঞ্জিত করে আসছেন। গত জুনে পরিচালিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর পর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে বলে দাবি করলেও, ট্রাম্প এখনো একই হুমকির কথা বলে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র: আল জাজিরা





