ইরানের পাঁচটি শহরে যৌথ সামরিক হামলার খবর পাওয়া গেছে। শনিবার সকালে তেহরান, কোম, ইসফাহান, কেরমানশাহ ও কারাজ শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
একটি নিরাপত্তা সূত্র ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লাকে জানায়, হামলায় যুক্তরাষ্ট্র অংশ নিয়েছে। পরে এক মার্কিন কর্মকর্তা রয়টার্স-কে জানান, ইরানের বিরুদ্ধে আকাশ ও সমুদ্রপথে হামলা চালানো হচ্ছে।
হামলার পর বিবৃতিতে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আয়াতুল্লাহ আলি খামেনি-র শাসনব্যবস্থার অবসান ঘটানোর লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হচ্ছে।
অন্যদিকে ইরান পাল্টা হামলা শুরু করেছে বলে জানা গেছে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।





