ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সরকারের ভবিষ্যত নিয়ে মন্তব্য করেছেন। ইরানি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনের ভিত্তিতে নেতানিয়াহুর আহত বা নিহত হওয়ার গুজব ছড়ালেও, তিনি নিজেই তা উড়িয়ে দিয়েছেন।
নেতানিয়াহু সোমবার (৯ মার্চ) ইরানের ড্রোন হামলায় আহতদের দেখতে ইসরায়েলের ন্যাশনাল হেলথ ইমার্জেন্সি সেন্টারে যান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ইরানের সরকার পতনের বিষয়টি পুরোপুরি নির্ভর করছে দেশটির জনগণের ওপর। ইসরায়েলের কাজ শুধু তাদের উৎসাহিত করা।”
তিনি আরও বলেন, “গত ১০ দিনে আমরা ইরানের ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারের ওপর চাপ প্রয়োগ করেছি। যদি জনগণ সরকারের পতন ঘটাতে সক্ষম হয়, তবে আমরা তার সাফল্যের অংশীদার হবো। এটি ইসরায়েলের জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরিবর্তন নিশ্চিত করবে।”





