ইসরায়েলি বিমান বাহিনী তেহরানে অবস্থিত ইরানের প্রেসিডেন্টের কার্যালয় ও ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ ভবনে বিমান হামলার দাবি করেছে।
মঙ্গলবার (৩ মার্চ) এক টেলিগ্রাম বার্তায় এ দাবি করে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বিবৃতিতে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট কার্যালয় ও জাতীয় নিরাপত্তা পরিষদ কম্পাউন্ডে একাধিক গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছে।
আইডিএফ আরও জানায়, এই কম্পাউন্ডটি একসময় আয়াতুল্লাহ আলী খামেনি ব্যবহার করতেন এবং মার্কিন-ইসরায়েলি হামলায় তিনি নিজ কম্পাউন্ডেই নিহত হন বলে দাবি করা হয়েছে।
\r\n\r\n\r\n
অন্যদিকে চ্যানেল ১২ (ইসরায়েল)-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পাল্টা হিসেবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই হামলার একটি অংশ ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতাহ তিকভা-তে আঘাত হেনেছে।





