ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ‘বিশ্বের সম্মানিত মানুষদের আনন্দিত করেছে’— এমন মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এ শেয়ার করা একটি ভিডিওর ক্যাপশনে এই বক্তব্য দেওয়া হয়।

\r\n

শুক্রবার (২০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

\r\n

আল জাজিরা জানায়, খামেনির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওটির শুরুতে গাজায় ইসরায়েলি বিমান হামলা ও বেসামরিক মানুষের ওপর চালানো নিপীড়নের দৃশ্য তুলে ধরা হয়। এরপরই ভিডিওতে দেখানো হয় ইসরায়েলের বিরুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মুহূর্ত, মানুষের উল্লাস এবং সেসব হামলার ফলে ইসরায়েলের অভ্যন্তরে সৃষ্ট ধ্বংসযজ্ঞের চিত্র।

\r\n

ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে: “এই ক্ষেপণাস্ত্রগুলো বিশ্বের সম্মানিতদের আনন্দিত করেছে।”

\r\n

বিশ্লেষকদের মতে, আয়াতুল্লাহ খামেনির এই বক্তব্য মূলত ইসরায়েলবিরোধী মনোভাব পোষণকারী জনগণের, বিশেষ করে ফিলিস্তিনি জনগণ ও মুসলিম বিশ্বে তার সমর্থকদের আবেগ উদ্দীপিত করতেই দেওয়া হয়েছে।

\r\n

এই ভিডিওটি এমন সময় প্রকাশ পেলো, যখন ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন করে তীব্র হয়েছে এবং মধ্যপ্রাচ্যে অস্থিরতা চরমে পৌঁছেছে।

\r\n

এদিকে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন,
\r\n
“আয়াতুল্লাহ খামেনিকে আর বেঁচে থাকতে দেওয়া যায় না।”
বৃহস্পতিবার (১৯ জুন) ইসরায়েলের একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।