ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিফাত হোসাইন, এবং সদস্য সচিব হয়েছেন ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খন্দকার তানজিলুর রহমান। কমিটি মঙ্গলবার (২৫ নভেম্বর) ঘোষণা করা হয়।


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শরিফুল ইসলাম, অধ্যাপক ড. শরিফ আল-রেজা এবং অধ্যাপক ড. এ. এইচ. এম. নুরুল ইসলাম।


কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকবেন তানভীর আহমেদ সতেজ, অন্য সদস্যরা হলেন নয়ন হোসাইন, এনামুল হক, লিমন হোসেন, আশিক ইকবাল, আফিয়া আলম, রিয়াজ উদ্দীন, রাজু আহমেদ, মহিউদ্দীন জাহাঙ্গীর, নাজমুল সালেহীন, সোমা মনি, শাকিল হোসেন, সুরভি ইয়াসমিন, সগর আলী, মাহমুদ হোসেন উৎস, মৌমিতা মিতু, মুফতাহিন আহমেদ সাবিক, তৌফিকা মুক্তা, শাহরিয়ার আহমেদ, তৌফিক হাসান, আরাফাত হোসাইন, হাসানুজ্জামান নয়ন, ইসতিয়াক আহমেদ নয়ন, অলক ও সাইফুল্লাহ।


আহ্বায়ক রিফাত হোসাইন বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো ঝিনাইদহ জেলার ছড়িয়ে থাকা শিক্ষার্থীদের সহায়তা, সুরক্ষা, দিকনির্দেশনা এবং কল্যাণ নিশ্চিত করা। শিক্ষা সহায়তা, ক্যারিয়ার গাইডলাইন, জরুরি সময়ে স্টুডেন্ট সাপোর্ট, মেধা বিকাশ এবং পারস্পরিক একতা—এসবই আমাদের প্রধান অঙ্গীকার।”


তিনি আরও বলেন, “এই সমিতি কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থের জন্য নয়। এটি ঝিনাইদহ জেলার শিক্ষার্থীদের জন্য একটি যৌথ প্ল্যাটফর্ম। আমরা স্বচ্ছতা, সহযোগিতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করব এবং ঝিনাইদহের প্রতিটি শিক্ষার্থীর পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য।”