ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে চুয়াডাঙ্গা যাওয়ার পথে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে সুমাইয়া খাতুন (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বুড়াই এলাকার মাঠে এই দুর্ঘটনা ঘটে।
মৃত সুমাইয়া হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের হাফিজুরের মেয়ে এবং জুড়াপুকুরিয়া গ্রামের সেলিম রেজার স্ত্রী। তিনি সরকারি কেসি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরে সুমাইয়া স্বামীর সঙ্গে চুয়াডাঙ্গার আক্কাস লেকভিউ পার্কে বেড়াতে যাচ্ছিলেন। সাধুহাটী মোড় পার হওয়ার পর বুড়াই মাঠে পৌঁছালে তার গায়ে থাকা ওড়না ইজিবাইকের চাকার সঙ্গে জড়িয়ে যায়, এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
\r\n\r\n\r\n\r\n\r\n
সুমাইয়ার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





