ঢাকায় সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে চলে সকাল ১১টা ১০ মিনিট পর্যন্ত।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ বিষয়ক প্রতিনিধি দলে ছিলেন—নির্বাচন পর্যবেক্ষণ ও ফলো-আপ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি এবং ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা।


বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।


বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়া ও পরবর্তী ফলো-আপসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


বিএনপি নেতারা প্রতিনিধি দলকে জানান, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাজনৈতিক সব দলের জন্য সমান সুযোগ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি।