মিরপুর উপজেলায় আওয়ামীলীগ নেতাদের নিয়ে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর পৌরসভার খন্দকবাড়ীয়ার কুঠিপাড়াতে এঘটনা ঘটে।
উদ্বোধনের সময় দেখায় যায় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলামের দুই পাশে দাড়িয়ে রয়েছেন, মিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি শক্তি সঞ্চয় পাল, পৌর আওয়ামীলীগের অন্যতম সদস্য আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন ও বিগত সরকারের সময় আওয়ামী সমর্থিত পৌর নির্বাচনের মেয়র প্রার্থী নজরুল করিম।
এদিকে মিরপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামান রানা বলেন চলতি মাসের ৫ তারিখে বিএনপি’র প্রয়াত নেতা ফজলুল হক মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ইউএনও কে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিলেও তিনি অনুষ্ঠানে আসতে অপারগতা প্রকাশ করেন। এছাড়াও তিনি বলেন কোন রাজনৈতিক অনুষ্ঠানে তিনি থাকবেন না।
এবিষয়ে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান বলেন, আমাদের একজন প্রয়াত নেতার নামে ফুটবল টুর্নামেন্টের জন্য আমি স্ব-শরীরে উপস্থিত হয়ে তার অফিসে তাকে দাওয়াত দেই এবং সেই দাওয়াত সে গ্রহণ করেন, তাকে চিফ গেস্ট করার প্রস্তাবনাটাও আমি দেই এবং এবিষয়ে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম তিনিও আমাকে বলেছিলেন। এই প্রস্তাবের আলোকে ইউএনও আমাকে বলেন তিনি বিএনপি নেতাদের কোন অনুষ্ঠানে তিনি যাবেন না। পক্ষান্তরে তিনি গতকাল শুক্রবার আওয়ামী লীগের নেতাদের নিয়ে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন সেক্ষেত্রে তিনি উনার কর্তব্যের অবহেলা করেছেন। এবিষয়ে আমরা এখনো দলীয় ভাবে কোন প্রতিক্রিয়া জানায়নি তবে আগামীকাল আমরা দলীয় ভাবে সিদ্ধান্ত নিবো প্রয়োজনে সাংবাদিক সম্মেলন করবো।
এবিষয়ে ইউএনও নাজমুল ইসলাম বলেন, স্থানীয় একটি ক্লাবের পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করেছি তবে সেখানে কে বা কারা উপস্থিত ছিলেন তাদের বিষয়ে আমার কোন ধারণা ছিলো না। এছাড়াও আমি বিগত সরকারের আমলের কাউকে সেভাবে চিনি না।





